ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১০৪ শিশুর পরিবারকে ১৫ লাখ করে দেওয়ার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৯৯১ এবং ২০০৯ সালে ভেজাল প্যারাসিটামল সেবনে শিশু মৃত্যুর ঘটনায় মোট ১০৪ জন শিশুর প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

২০১০ সালে এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (২ জুন) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

 ঔষধ প্রশাসন অধিদপ্তরকে আদালতের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আর ঔষধ প্রশাসন অধিদপ্তর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি থেকে এ অর্থ আদায় করবেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

১৯৯১ সালে অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবন করে ৭৬ শিশু মারা যায়। এরপর ২০০৯ সালে রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবনে মারা যায় আরও ২৮ শিশু।

এ দুই ঘটনা নিয়ে ২০১০ সালে হাইকোর্টে জনস্বার্থে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

রিটে ওই সময় প্রকাশিত সংবাদ প্রতিবেদন যুক্ত করা হয়।

পরে একই শুনানি শেষে রুল জারি করেন। সেই রুলের শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

১০৪ শিশুর পরিবারকে ১৫ লাখ করে দেওয়ার নির্দেশ

আপডেট টাইম : ০৫:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২