ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাকিস্তানে ১ লিটার ভোজ্যতেল ৬০৫ রুপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • ১৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানে প্রতি লিটার রান্নার তেলের দাম বাড়ানো হয়েছে ২১৩ রুপি আর ঘির দাম বাড়ানো হয়েছে ২০৮ রুপি। এতে দেশটির বাজারে ভোক্তাপর্যায়ে ভোজ্য তেলের দাম দাঁড়িয়েছে ৬০৫ রুপি, যা ছাড়িয়েছে আগের সব রেকর্ড।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, তেলের উচ্চমূল্যের পরও খুচরা বাজারে তেল পাওয়া যাচ্ছে না।
করাচির ইউটিলিটি স্টোর কর্পোরেশনের (ইউএসসি) একজন কর্মকর্তা মূল্যবৃদ্ধির তথ্য নিশ্চিত করে বলেন, রান্নার তেলের এই মূল্যবৃদ্ধির বিষয়ে ইউএসসি একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং বুধবার থেকেই সেটি কার্যকর হয়েছে।

পাকিস্তানের বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (পিভিএমএ) সেক্রেটারি-জেনারেল উমের ইসলাম জানিয়েছেন, রান্নার তেল প্রস্তুতকারীরা ইউএসসিকে ক্রেডিট করে পণ্য দেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ, কর্পোরেশন উৎপাদনকারীদের কাছে বকেয়া থাকা ২০০ থেকে ৩০০ কোটি রুপি এখনও পরিশোধ করেনি।
তিনি জানান, করাচি বন্দরে প্রায় ১ লাখ ৬০ হাজার টন পাম তেলের মজুদ রয়েছে যা তিন সপ্তাহ ভালোভাবে ব্যবহার করা যাবে। গত ২৩ মে ইন্দোনেশিয়া পাম তেলের রপ্তানি নিষেধাজ্ঞা তোলার পরও পাকিস্তানে ইন্দোনেশিয়ার তেলের সিঙ্গেল কোনো জাহাজ যাত্রা করেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাকিস্তানে ১ লিটার ভোজ্যতেল ৬০৫ রুপি

আপডেট টাইম : ১০:৫০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২