ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নির্বাচনের কথা মানুষ আর শুনতে চাইবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০১৬
  • ৩২৮ বার

নির্বাচনের কথা মানুষ আর শুনতে চাইবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

আলোচনা শেষে ফেরার সময় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমান নির্বাচনের নামে যা ঘটছে তাতে

মানুষ নির্বাচনকে সন্মানের চোখে আর দেখবে না। এভাবে নির্বাচন হলে মানুষ আর নির্বাচনের কথা শুনতে চাইবে না।

তিনি বলেন, প্রথম দফা থেকে চার ধাপের ভোট পর্যন্ত নানা অভিযোগ দেয়ার পরও পরিস্থিতির উন্নতি হয়নি। অবনতিই হয়েছে।

নজরুল ইসলাম খান বলেন, সেই কেন্দ্র দখল, ভয়ভীতি প্রদর্শন, জোরজবরদস্তি করে ফল নিজেদের পক্ষে আনা- সবাই অব্যাহত রয়েছে। সিইসিকে বরাবরের মতো একই কথা বলে এসেছেন। কিন্তু দুঃখের বিষয়, সিইসির আশ্বাসের পর পরিস্থিতির উন্নতি কোনো হয়নি।

তিনি বলেন, নির্বাচন ও গণতন্ত্রকে গ্রহণযোগ্য রাখতে তারা কাজ করে যাচ্ছেন। যাতে মানুষ গণতন্ত্র ও নির্বাচনের বিষয়ে আস্থা স্থাপন করতে পারে। চার ধাপের ভোটের পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরবর্তী করণীয় দলীয়ভাবে সিদ্ধান্ত হবে।

শনিবার দেশের ৭০৩ ইউপিতে ভোটগ্রহণ হয়। আরো দুই পর্বের ভোট বাকি রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নির্বাচনের কথা মানুষ আর শুনতে চাইবে না

আপডেট টাইম : ১১:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০১৬