ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

যুবলীগ নেতা-কর্মীদের রাজপথে থাকার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০১৬
  • ৩৪১ বার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগ পর্যন্ত যুবলীগের নেতা ও কর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
তিনি বলেছেন, উচ্চ আদালতের রায় মেনে না নিয়ে হরতাল ডেকে তারা আবারও প্রমাণ করল আইনের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই, তাদের এদেশে থাকার কোনো অধিকারও নেই।
গতকাল শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর যুবলীগ ২৫ নম্বর ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কাউন্সিলের উদ্ধোধন করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিল। আল আমিন মানিকের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি শফী আহম্মেদ, যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজভীরুল হক অনু প্রমুখ।
ওমর ফারুক চৌধুরী বলেন- হরতালের নামে কেউ যেন জনগনের জানমালের ক্ষতি করতে না পারে। সেজন্যই আগামী কয়েকদিন যুবলীগের প্রতিটি নেতা-কর্মীকে অতন্দ্র প্রহরী হিসেবে রাজপথে থাকতে হবে। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি জামায়াতের ছাতার নিচে এখন জঙ্গির আস্তানা গড়ে তুলেছে। তারা জামায়াতের সঙ্গ এখনো ছাড়তে পারেনি, সেজন্যই একজনের কষ্ট অন্যজনকে ব্যথিত করছে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশজুড়ে একের পর এক গুপ্তহত্যা, জঙ্গি ও সন্ত্রাসের ঘটনা ঘটিয়ে অরাজকতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এখনই জঙ্গি ও তাদের দোষরদের প্রতিরোধ করতে হবে।
দ্বিতীয় অধিবেশনে ২৫ নম্বর ওয়ার্ডকে পূর্ব ও পশ্চিমে ভাগ করা হয়। পূর্বে সভাপতি পদে শেখ আতাউর রহমান লিটন, সাধারণ সম্পাদক পদে সাদ্দাম ইয়াসিন ডালিম এবং পশ্চিমে সভাপতি পদে আল আমিন মানিক ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ পলাশকে নির্বাচিত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

যুবলীগ নেতা-কর্মীদের রাজপথে থাকার নির্দেশ

আপডেট টাইম : ১২:০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০১৬