ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

কিশোরগঞ্জে স্বাস্থ্যকর্মীদের সভা নয় জেলা সম্মেলন অনুষ্ঠিত।।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০১৬
  • ৪৭০ বার

কিশোরগঞ্জে স্বাস্থ্য কর্মীদের সভা নয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

সংগঠনের কিশোরগঞ্জ শাখার সভাপতি মো. এনায়েত রাব্বী লিটনের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা সভাপতি ডা. মাহবুব ইকবাল ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডা. আ ন ম নৌশাদ খান, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল ওয়ারেশ পাশা পলাশ, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান কাবুল, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মশিউর রহমানসহ অন্য নেতারা।
সম্মেলনে সংগঠনের নেতারা তাঁদের বক্তব্যে মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের টেকনিক্যাল পদ মর্যাদা প্রদান, বেতন স্কেল ১৬তম থেকে ১৪তম গ্রেডে উন্নীতকরণ ও উপযুক্ত ভ্রমণ ভাতা প্রদানসহ দ্রুত মেনে নিতে সরকারের কাছে দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন।
প্রধান অতিথি সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক তাঁর বক্তৃতায় মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের দাবি পূরণের বিষয়টি সংসদে উপস্থাপনসহ বিভিন্নভাবে সহায়তার আশ্বাস দেন।
সম্মেলনে জেলার ১৩টি উপজেলায় মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন ইলেক্টনিকস মিডিয়া অতিরঞ্জিত করে জেলা সম্মেলনকে স্বাস্থ্য কর্মীদের সভা বলে উল্লেখ করে। বক্তব্য শেষে অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

কিশোরগঞ্জে স্বাস্থ্যকর্মীদের সভা নয় জেলা সম্মেলন অনুষ্ঠিত।।

আপডেট টাইম : ০৮:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০১৬