ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

আজ শুক্রবার আসছে ১৩ হাজার টন পাম তেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রাম বন্দরে আজ শুক্রবার আসছে ১৩ হাজার টন পাম তেলবাহী জাহাজ ‘এমটি সুমাত্রা পাম’। ২৮ এপ্রিল মধ্যরাত থেকে পাম তেল রফতানিতে ইন্দোনেশিয়ান সরকারের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগের দিন জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে ইন্দোনেশিয়ার লুবুক গেয়াং বন্দর ত্যাগ করে। টিকে গ্রæপ এসব পাম অয়েল আমদানি করেছে।
মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য মতে, এমটি সুমাত্রা পাম জাহাজটি গত ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার লুবুক গেয়াং বন্দর থেকে যাত্রা করে। ৬ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে ইন্দোনেশিয়ান পতাকাবাহী জাহাজটির। জাহাজটির বাংলাদেশে লোকাল এজেন্ট মোহাম্মদী ট্রেডিং কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার কাজী আবু নাঈম জানান, এমটি সুমাত্রা পাম জাহাজটি ৬ মে চট্টগ্রাম বন্দরে আসবে।

ইন্দোনেশিয়া বিশ্বের শীর্ষ পাম অয়েল রফতানিকারী দেশ। বাংলাদেশে পাম অয়েল আমদানির ৯০ শতাংশ আমদানি হয়ে থাকে দেশটি থেকে। গত ২৮ এপ্রিল মধ্যরাত থেকে পাম অয়েল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে দেশটি।
বাংলাদেশে ভোজ্যতেল আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিষেধাজ্ঞার কারণে ইন্দোনেশিয়ায় কমপক্ষে ২০ হাজার টন পাম অয়েল আমদানির চালান আটকে গেছে। কিন্তু নিষেধাজ্ঞা জারির আগেই এসব পাম তেল আমদানির এলসি (ঋণপত্র) খোলা হয়।

চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ান সরকারের নিষেধাজ্ঞার আগে এপ্রিল মাসেই প্রায় এক লাখ ২০ হাজার টন পাম অয়েল আমদানি করে দেশের শীর্ষ আমদানিকারকরা।
বাংলাদেশে বছরে প্রায় ১৩ লাখ টন পাম অয়েল আমদানি হয়। এর মধ্যে ৯০ শতাংশ আমদানি হয় ইন্দোনেশিয়া থেকে। বাকি ১০ শতাংশ আসে মালয়েশিয়া থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

আজ শুক্রবার আসছে ১৩ হাজার টন পাম তেল

আপডেট টাইম : ১০:২৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২