ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

লাখো আলেয়াদের মুখে হাসি ফোটাতে হাজার বছর বেঁচে থাকুন বঙ্গবন্ধুকন্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘বৃদ্ধা আলেয়া বেগম প্রায় তিন যুগ ধরে বরগুনা শহরের ভাড়ানি খালের মাছ বাজার ব্রিজের নিচে বসবাস করে আসছেন। ব্রিজের নিচে ময়লার ভাগাড়ের পাশেই কাঠের তক্তা পেতে কোনোমতে একটি খুপরি ঘর তুলেছেন তিনি। এখানেই ৯টি সন্তান জন্ম দেন আলেয়া। শিশু সন্তানদের ঘুমিয়ে রেখে জীবিকার তাড়নায় বাজারে কাজে যেতেন তিনি; এসে দেখতেন খাট থেকে গড়িয়ে পড়ে খালের পানিতে ডুবে মরে পড়ে আছে নাড়িছেঁড়া ধনটি। এভাবে একটি স্বাভাবিক ঘরের অভাবে নয়টি সন্তানই মারা যায় তার।’

শুক্রবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান।

তিনি আরও লিখেন, ‘অবশেষে, বরগুনা সদরের খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে এবার ঠাঁই হলো ৬৫ বছরের আলেয়া বেগমের। এরকম লাখ লাখ আলেয়াদের দোয়া ও আশীর্বাদে, দুখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য হাজার বছর বেঁচে থাকুন আপনি, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’

ইমরুল কায়েস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৬ এপ্রিল তৃতীয় পর্যায়ে সারা দেশে ৩২ হাজার ৯০৪টি অনগ্রসর-ছিন্নমূল পরিবারের কাছে ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর হস্তান্তর করেন। এ উপলক্ষে টিভি-প্রিন্ট-অনলাইন মিডিয়ার ২১ সদস্যের একটি টিম নিয়ে গত ২৫ এবং ২৬ এপ্রিল কাজ করেছি বরগুনা শহরে। ঘুরে ঘুরে স্বচোখে দেখেছি প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ঘর পাওয়া দুস্থ-নিঃস্ব মানুষের পরিবর্তিত নতুন জীবন আর শুনেছি তাদের দিন বদলের গল্প; অবলোকন করেছি তৃতীয় পর্যায়ে অর্থাৎ এবারে ঈদ উপহার পাওয়া ভূমিহীন-গৃহহীনদের আনন্দ অশ্রু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

লাখো আলেয়াদের মুখে হাসি ফোটাতে হাজার বছর বেঁচে থাকুন বঙ্গবন্ধুকন্যা

আপডেট টাইম : ০৫:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২