ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

ক্যাবল টিভি নেটওয়ার্ককে সন্ত্রাসমুক্ত রাখবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬
  • ৩৪৩ বার

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ক্যাবল টিভি নেটওয়ার্ককে সন্ত্রাসমুক্ত রাখবে সরকার, অনিয়ম সহ্য করবে না। প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে সুষ্ঠুভাবে নেটওয়ার্ক পরিচালনায় কোনো বাধা নেই।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মেগানেট ক্যাবল টিভির পরিচালক মীর হোসাইন আখতারের নেতৃত্বে ২০ সদস্যের ক্যাবল অপারেটরদের একটি দলের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

এসময় ক্যাবল অপারেটরবৃন্দ নেটওয়ার্ক পরিচালনায় সন্ত্রাসের সম্মুখীন হওয়া, নতুন ডিজিটাল সেট টপ বক্স প্রচলনের অনিশ্চয়তা ও ব্যবসায়িক ক্ষতির সংশয় ও ক্যাবল নেটওয়ার্কের আওতার মধ্যে নিজস্ব টেলিভিশন চ্যানেল প্রচারের দাবি তুলে ধরেন। মীর হোসাইন আখতার বলেন, আমরা নতুন ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের পক্ষে, কিন্তু তাতে কোনো আইনানুগ ব্যবসায়ী যেন ক্ষতির সম্মুখীন না হন, সেদিকে দৃষ্টি দিতে হবে।

মন্ত্রী তাদের সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দেন এবং ক্যাবল নেটওয়ার্কের আওতার মধ্যে নিজস্ব টেলিভিশন চ্যানেল সম্প্রচারের বিষয়ে নীতিমালা তৈরির ক্ষেত্রটি বিবেচনা করবেন বলে জানান।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরা, যুগ্মসচিব মো. নাসির উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মতবিনিময়কালে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

ক্যাবল টিভি নেটওয়ার্ককে সন্ত্রাসমুক্ত রাখবে সরকার

আপডেট টাইম : ০৯:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬