ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নিজেদের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা ঘনিষ্ঠ দুই বন্ধু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নাটোরের গুরুদাসপুরে নিজেদের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছে ঘনিষ্ঠ দুই বন্ধু।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বামনবাড়িয়ার উত্তরপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— জহুরুল ইসলাম (৩২) বামনবাড়িয়ার উত্তরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং অপর বন্ধু রনি (৩০) ওই গ্রামের আবু সাঈদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে ওই গ্রামের এক কৃষক মাঠে ইরির জমিতে পানি নিতে যাচ্ছিল। মাঠে গোগানির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখতে পান— রনি ও জহুরুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ওই কৃষকের চিৎকারে গ্রামের অন্যরা এগিয়ে তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে দুই বন্ধু নিজেরা একসঙ্গে আত্মহত্যা করতে গিয়েছিলেন বলে জানা গেছে। তারা কেন কী কারণে আত্মহত্যা করতে চেষ্টা করেছেন তা জানা যায়নি।

তবে এলাকাবাসী মনে করছেন, তাদের মধ্যে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব হওয়ার কারণে একে অপরকে হত্যা করতে চেষ্টা করেছেন। তারা মানসম্মানের ভয়ে হয়তো নিজের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বলেন, ওই দুই বন্ধু জানিয়েছেন তারা নিজেদের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন। এ ঘটনায় কেউ দায়ী নয়। তবে প্রকৃত ঘটনা জানতে পুলিশি তদন্ত চলছে। কেন এমন ঘটনা ঘটানো হয়েছে তা অবশ্যই তদন্তে বেরিয়ে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নিজেদের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা ঘনিষ্ঠ দুই বন্ধু

আপডেট টাইম : ১০:৩০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২