ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

সৃজনশীল সফল করতে বেশি করে বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬
  • ৫৯৪ বার

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সৃজনশীল মেধার বিকাশে সৃজনশীল শিক্ষা পদ্ধতি ফলপ্রসূ করতে বেশি বেশি বই পড়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী শনিবার রাজধানীর বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘বিশ্ব বই দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহ্বান জানান।

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি প্রফেসর আবদুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, সেকায়েপ প্রকল্প পরিচালক ড. মাহামুদুল হক এবং বিএনসিইউ সচিব মনজুর হোসেন বক্তৃতা করেন।

‘মুখস্থ নির্ভর প্রচলিত লেখাপড়া দিয়ে বিশ্বায়নের এ যুগে টিকে থাকা যাবে না’ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মকে বাস্তব জীবনের সমস্যার সমাধানে দক্ষ করে তুলতে সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে।’

সুফল পুরোপুরি কাজে লাগাতে নিষিদ্ধ ঘোষিত নোটবই পরিহার করে পাঠ্যবইয়ের পাশাপাশি পাঠ্যসূচির সম্পর্কযুক্ত বই বেশি করে পড়ার জন্য মন্ত্রী এসময় শিক্ষার্থীদের পরামর্শ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

সৃজনশীল সফল করতে বেশি করে বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

আপডেট টাইম : ১১:৪৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬