ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

বিনা খরচে প্রশিক্ষণ, শেষ করেই মিলছে চাকরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারির কারণে দেশে বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। চাকরির বাজারে এই দু:সময়ে সুসংবাদ নিয়ে এলো বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)।

সরকারি খরচে থাকা-খাওয়া আর প্রশিক্ষণ শেষে সনদের সঙ্গে চাকরির নিয়োগপত্র দিচ্ছে (বিটাক)। এছাড়া প্রশিক্ষণকালীন ভাতাও প্রদান করা হয়।

সোমবার (১৪ মার্চ) তৃতীয় ব্যাচের সনদপত্র ও নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও নিয়োগপত্র তুলে দেন বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসনে চৌধুরী।

সেপা প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের স্বল্পশিক্ষিত, দরিদ্র এবং পিছিয়ে পড়া বেকার যুব-মহিলাদের ৯টি ট্রেডে তিন মাস মেয়াদি কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে বিটাক।

এবারে তৃতীয় ব্যাচে প্রশিক্ষণার্থী নারীদের সংখ্যা ছিল ২২৫ জন। এর মধ্যে ৪টি প্রতিষ্ঠানে সরাসরি চাকরি পেয়েছেন ১১১ জন, বাকি ১১৪ জন বিভিন্ন কারণে আগ্রহ দেখাননি চাকরিতে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাণ-আরএফএলে ৫১ জন, ডাচ-বাংলা প্যাকিং লিমিটেডে ৩২ জন, আকিজ গ্রুপে ১৮ জন এবং মেটাডোরে ১০ জনকে চাকরি দেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উৎপাদন ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের শিল্প খাতের অগ্রগতিতে ভূমিকা রেখে চলেছে বিটাক। প্রশিক্ষণের পর প্রশিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাও করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আকিজ গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক কামবাম সুদর্শন রেড্ডিসহ পল্লব মৌলিক উপ-পরিচালক এইচআরএম আরএফএল, আবু হানিফ উপ-পরিচালক ডাচ বাংলা প্যাক লিমিটেড, শামসুদ্দোহা শিমুল পরিচালক এসিআই লজিস্টিক লিমিটেড।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকবাল হোসেন পাটোয়ারী, প্রকল্প পরিচালক সেপা ফেজ-২।

সরকারের নির্বাচনী ইশতেহার ২০১৮, ভিশন ২০২১ ও ২০৪১ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০ অর্জনে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত সেপা (ফেজ-২) প্রকল্পের মেয়াদ ১ অক্টোবর ২০২০ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। এ সময়ের মধ্যে ১৫ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে ৭৫৬০ জন নারী এবং ৭৪৪০ জন পুরুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

বিনা খরচে প্রশিক্ষণ, শেষ করেই মিলছে চাকরি

আপডেট টাইম : ১০:২১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২