ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নির্বাচনী সহিংসতায় প্রাণহানীর দায় ইসিকে নিতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬
  • ৩৯৬ বার

সরকার তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও পুলিশ-বিজিবি দিয়ে তাণ্ডব চালাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, পুলিশ, বিজিবি, নির্বাচনী কর্মকর্তা ও আওয়ামী সন্ত্রাসীরা মিলে প্রথম দু দফা ভোট ডাকাতির পর আগামী ২৩ এপ্রিল ৬২০টি ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনকে কেন্দ্র করে আরও বেশী বেপরোয়া হয়ে উঠেছে।

তিনি অভিযোগ করেন, বিএনপি প্রার্থী, এজেন্ট ও সমর্থকরা যেন নির্বাচনের দিন ভোটকেন্দ্রে না যায় সেজন্য বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে আওয়ামী ‘সন্ত্রাসী’ ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গেলে হত্যা ও লাশ ফেলে দেয়ার হুমকি দেওয়া হচ্ছে। হত্যা এবং লাশের সংস্কৃতি

আওয়ামী সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। রক্তের ঘ্রাণ ছাড়া আওয়ামী লীগারদের যেন রাতের ঘুম হয় না।
তিনি বলেন, মানুষের ভোটাধিকার হরণ এবং নির্বাচনী সহিংসতায় প্রাণহানীর জন্য প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন ও তার কমিশনারবৃন্দ ইতিহাসে অপরাধী হিসেবেই বিবেচিত হবেন। কারণ প্রাণহানী ঠেকাতে কমিশন কোন ব্যবস্থা তো গ্রহণ করেইনি বরং উল্টো সরকারী রক্তাক্ত আক্রমণকেই আশকারা দিয়েছে। গত দুই দফা ইউপি নির্বাচনের পর এখন পর্যন্ত ৫০ এর অধিক ব্যক্তি নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছেন।

এই হত্যাকাণ্ড ও তাণ্ডবের জন্য জনগণ তাদের কোনদিন ক্ষমা করবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নির্বাচনী সহিংসতায় প্রাণহানীর দায় ইসিকে নিতে হবে

আপডেট টাইম : ১০:২৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬