ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আমার ভোট আমি দেব, তোমাদের ভোটও আমি দেব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬
  • ৬৮৭ বার

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘আমার ভোট আমি দেব, তোমাদের ভোটও আমি দেব’- এই নীতি চলছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

এছাড়া সকল প্রতিকূলতার মধ্যেও ইউপি নির্বাচনের মাঠে লড়ে যাওয়ার জন্য তিনি দলীয় প্রার্থীদের পরামর্শ দেন। রবিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে কিশোরগঞ্জ জেলার ভৈরবসহ বিভিন্ন উপজেলার জাপা মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাপা নির্বাচনমুখী দল। যে কোনো পরিস্থিতিতে ইউপি নির্বাচনে জাপা প্রার্থীদের মাঠে থাকতে হবে। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সৈয়দ আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া ও ফখরুল ইসলাম ভূঁইয়া লিটন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আমার ভোট আমি দেব, তোমাদের ভোটও আমি দেব

আপডেট টাইম : ১২:১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬