ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

রিজার্ভ চুরিতে ২০ বিদেশি শনাক্ত: সিআইডি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬
  • ৪৪৯ বার

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ২০ বিদেশিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়া বাংলাদশের কয়েকটি এজেন্সি ও ব্যক্তিকেও নজরদারিতে রাখা হয়েছে। আজ সোমবার দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্থার অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শাহ আলম এ কথা জানান।

তিনি বলেন, রিজার্ভ চুরির ঘটনা তদন্তের অংশ হিসেবে সিআইডির দুটি টিম সংশ্লিষ্ট দুটি দেশ ফিলিপাইন ও শ্রীলঙ্কায় যায়। এই অপরাধে ২০ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। কিন্তু তদন্তের স্বার্থে কারও পরিচয় বলা যাচ্ছে না। রিজার্ভ চুরিতে বাংলাদেশের কেউও জড়িত থাকতে পারে বলে জানান সিআইডির এ কর্মকর্তা।

তিনি বলেন, হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভ চুরি অসতর্কতার কারণে হয়েছে, নাকি কেউ এই অপরাধে জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টতার তথ্য সত্য হলে বিদেশিদের বিচারের আওতায় আনা যাবে কিনা কিংবা কীভাবে হবে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের প্রচলিত আইনেই যে কোনো বিদেশিকে জিজ্ঞাসাবাদের সুযোগ রয়েছে। এ বিষয়ে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতাও পাওয়া যাবে।

গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। যার কিছু অংশ ফিলিপাইন আর কিছু অংশ শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়। এমন পরিস্থিতিতে দেশব্যাপী সমালোচনার মুখে গত ১৫ মার্চ পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রিজার্ভ চুরিতে ২০ বিদেশি শনাক্ত: সিআইডি

আপডেট টাইম : ১১:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬