ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

গণতন্ত্র ফেরাতে সরকার পতনের বিকল্প নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬
  • ৪৭৯ বার

হারানো গণতন্ত্রকে ফিরে পেতে সরকার পতনের বিকল্প কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রেপ্তার সাংবাদিক শফিক রেহমান, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ সকল পেশাজীবী নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনের তিনি এ মন্তব্য করেন। সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) এই মানববন্ধনের আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, আমরা এমন একটি দেশে বাস করছি যে দেশের সরকার হীরক রাজার সরকার। দেশের জনগণ এদেরকে মানে না।

বিএনপির এই নেতা বলেন, দেশে নির্বাচনের নামে তামাশা চলছে। বিনা ভোটে নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করছে। আর যারা ভোটে নির্বাচিত হচ্ছে তাদেরকে কারাগারে যেতে হচ্ছে। এভাবে দেশ বেশি দিন চলতে পারে না। জনগণ যখন রশি ধরে দিবে টান, হীরক রাজার এই সরকার ভেঙ্গে হবে খান খান।

সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমানকে গ্রেপ্তারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, যে মানুষটি গণতন্ত্রের জন্য সারাজীবন কথা বলেছেন, অথচ বর্তমান অবৈধ সরকার মিথ্যা অজুহাতে তাকে গ্রেপ্তার করেছে, যা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আব্দুল্লাহ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

গণতন্ত্র ফেরাতে সরকার পতনের বিকল্প নেই

আপডেট টাইম : ১০:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬