ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

তাসকিনের বাবার ইচ্ছা পূরণ হলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬
  • ৪৯১ বার

২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। প্লেয়ার্স বাই চয়েজে দেশসেরা পেসার তাসকিন আহমেদের ঠিকানা হয়েছে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীতে। ছোটবেলা থেকেই আবাহনী-মোহামেডান এ দুটি নাম শুনতে শুনতে বড় হয়েছেন তাসকিন।

তখন থেকেই স্বপ্ন দেখতেন দেশের ঐহিত্যবাহী এ দুটি ক্লাবের কোনো একটিতে লেখাবেন নিজের নাম। ছেলেকে ঘিরে তাসকিনের ‍বাবারও ছিল এমন স্বপ্ন। অবশেষে সে স্বপ্ন পূরণ হতে চলেছে। আবাহনীর হয়ে খেলবেন তাসকিন।

বললেন, ‘যখন একেবারে ছোট ছিলাম তখন থেকেই শুনে আসছি আবাহনী-মোহামেডোন, আবাহনী-মোহামেডান…। আল্লাহর রহমতে এবার সুযোগ হয়েছে আবাহনীতে খেলার। একটা স্বপপূরণও বলতে পারেন। এখন পর্যন্ত আমার আবাহনীতে খেলা হয়নি। আবাহনীতে খেলবো এমনটা বাবারও ইচ্ছা ছিল। তো চেষ্টা করবো স্মরণীয় কিছু করার। ভালো একটা স্টার্ট দেয়ার, টিমকে ভালো কিছু দেয়ার।’

প্রিমিয়ার লিগে নিজের কোনও লক্ষ্য ঠিক করেছেন কিনা এমন প্রশ্নে তাসকিন বলেন, ‘চেষ্টা করবো নিজের সেরাটা দেয়ার। বাংলাদেশর সবচেয়ে বড় লিগ ঢাকা প্রিমিয়ার লিগ। এখানে সবারই টার্গেট থাকে ভালো কিছু করার। এখানের পারফরম্যান্স অনেক কাউন্ট হয়।’

এবার আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। এ বিষয়ে তিনি বলেন, ‘মনে হচ্ছে কাছের একজন অভিভাবকের টিমে খেলছি। ন্যাশনাল টিমের নেটে যখন আমি অনূর্ধ্ব-১৫তে খেলি তখন থেকেই উনি আমাকে দেখে আসছেন। তিনি জানেন কী করলে ভালো রেজাল্ট দিতে পারি। আবাহনীতে খেলবো আর কোচও সুজন স্যার, আশা করছি ভালো কিছুই হবে।

প্রিমিয়ার লিগ শেষ করেই বোলিং পরীক্ষা দেবেন অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হওয়া তাসকিন আহমেদ। পরীক্ষা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সহজেই ফিরতে পারবেন বলে আত্মবিশ্বাসী এ ডানহাতি পেসার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

তাসকিনের বাবার ইচ্ছা পূরণ হলো

আপডেট টাইম : ১২:৪৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬