ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

চমক দেখালো দুবাই, কী আছে এই বাড়িতে?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দুবাইয়ে খুলে গেল ‘মিউজিয়াম অব দ্য ফিউচার’। বাংলায় ‘ভবিষ্যতের মিউজিয়াম’ও বলা যায়। এই মিউজিয়াম ঘুরে দেখার অনুমতি পাবেন পর্যটকরা। শুধু তাই নয়, দুবাই দাবি করছে এটি ‘পৃথিবীর সবচেয়ে সুন্দর বাড়ি’।
কেমন এই বাড়িটি? যত দূর জানা গেছে, এতে সাতটি তলা রয়েছে। বাড়িটির মাঝখানটি ফাঁকা। বাড়ির সারা গায়ে আরবি শব্দের ক্যালিগ্রাফির নকশা। বাড়িটি বানানো হয়েছে শহরের প্রধান রাস্তা শেখ জায়েদ রোডে।

মঙ্গলবার লেজার শো-র মাধ্যমে মিউজিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বলা হয়েছে, ভবিষ্যৎ সম্পর্কে দেশের শাসকের চিন্তাধারার প্রতিফলনই দেখা যাবে এই মিউজিয়ামে। তবে এটি যে প্রযুক্তি নির্ভর একটি মিউজিয়াম হতে চলেছে, সে বিষয়ে সন্দেহ নেই। কেউ কেউ বলেছেন, এটি দর্শককে ২০৭১ সালে নিয়ে যাবে। সেই সময়ের পৃথিবী কেমন হতে চলেছে, তার বর্ণনা দেবে এই মিউজিয়াম।

দুবাই এক্সপো এগিয়ে আসছে। পর্যটকদের টানার জন্য নতুন করে সাজানো হচ্ছে শহর। বুর্জ খলিফা থেকে অনতিদূরের এই মিউজিয়াম সেই লক্ষ্যে দুবাইকে আরও একটু ঠেলে দেবে বলে মনে করছেন অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

চমক দেখালো দুবাই, কী আছে এই বাড়িতে?

আপডেট টাইম : ০৩:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২