ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য

গাজীপুরের মেয়র মান্নানসহ ১০ জনকে কারাগারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬
  • ৭২৬ বার

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানসহ ১০ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার রাতে চান্দনা চৌরাস্তায় যাত্রীবাহি একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতারকৃত মেয়র মান্নানসহ ১০ জনকে শনিবার বিকেলে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মো. ইকবাল মাসুদ জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ প্রেরনের নির্দেশ দেন। একই সঙ্গে জেল কোড অনুযায়ী সুবিধা প্রদানের জন্য জেল সুপারকে নির্দেশ দেয়া হয়।

শনিবার বিকেল ৪টার দিকে পুলিশের কড়া নিরাপত্তায় মেয়র মান্নানসহ অন্যদের আদালতে হাজির করা হয়। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী, আত্মীয়-স্বজন, সমর্থক ও বিএনপিপন্থী আইনজীবী আদালত প্রাঙ্গনে জড়ো হন।

গাজীপুর বারের সভাপতি ড. সহিদুজ্জামান, সাবেক সভাপতি সুলতান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ও মনির হোসেন, সাবেক স্পেশাল পিপি মোস্তফা কামাল, মিজানুর রহমানসহ অর্ধশতাধিক আইনজীবী মেয়রের জামিন চেয়ে শুনানিতে অংশ নেন।

এর আগে শুক্রবার রাতে গাজীপুরের মৌচাক এলাকা থেকে মেয়র, তার ছোট ও ভাতিজা ও গাড়ির চালকসহ ১০ জনকে আটক করে জেলা ডিবি পুলিশ। রাত ১১টার দিকে তাদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়। পরে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তায় যাত্রীবাহি একটি বাসে অগ্নিসংযোগের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

এদিকে মেয়রের মুক্তির দাবিতে গাজীপুর মহানগরীর বাসস্ট্যান্ড এলাকায় নাসির উদ্দিনের ও চান্দনা চৌরাস্তার টাঙ্গাইল সড়ক বসির আহমেদ বাচ্চুর নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ করে। এছাড়া কোনাবাড়ি, কাশিমপুর, বাংলাবাজার, মেঘডুবি, মিরের বাজারসহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা

গাজীপুরের মেয়র মান্নানসহ ১০ জনকে কারাগারে

আপডেট টাইম : ১১:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬