ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

হেফাজতের আল্লামা শফীর গোপন সফর নিয়ে তোলপাড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬
  • ৪১১ বার

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী গোপনে রংপুর অঞ্চল সফর করেন বলে জানা গেছে। গত শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস বাংলার বিমানে ঢাকা ফেরার পথে আল্লামা শফীকে বিমানযাত্রীরা দেখতে পান।

বিষয়টি নিয়ে আলোচনা হলে সেখানকার গোয়েন্দা সংস্থার নজরে আসে। এরপর পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো নড়েচড়ে বসে।

আল্লামা শফী রংপুর বিভাগের

কোন অঞ্চল বা জেলায় কী উদ্দেশ্যে সফর করেছেন তা এখনো স্পষ্ট নয়। তবে পয়লা বৈশাখের আগে তার গোপন সফর নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

জানা গেছে, আল্লামা শফী পয়লা বৈশাখের আগের দিন বুধবার বিকেলে সড়কপথে বগুড়ায় আসেন। সেখানে তিনি চক লোকমানপুরের একটি কওমী মাদ্রাসায় দুদিন অবস্থান করেন। শুক্রবার ফের সড়কপথে নীলফামারীর সৈয়দপুরে যান তিনি।

সৈয়দপুরের কাজীরহাট জামিয়াতুল আরাবিয়া কওমী মাদ্রাসায় কিছুক্ষণ অবস্থান করে বিমানযোগে চট্টগ্রাম ফিরে যান।

গণমাধ্যমের কাছে আল্লামা শফীর এ সফরের সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম। তবে এ সফরের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

হেফাজতের আল্লামা শফীর গোপন সফর নিয়ে তোলপাড়

আপডেট টাইম : ১১:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬