ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

অসুস্থ শকুন উদ্ধারের পর বন বিভাগে হস্তান্তর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩১:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার পশ্চিম কালুডাঙ্গা মধ্যপাড়া গ্রাম থেকে উদ্ধার হওয়া সাড়ে ছয় কেজি ওজনের একটি শকুনকে বন বিভাগে হস্তান্তর করেছে স্থানীয়রা।

রোববার (৩০ জানুয়ারি) দিনগত রাতে উদ্ধারকৃত শকুনটি নিজেদের হেফাজতে নিয়েছে উলিপুর উপজেলা বন বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা মধ্যপাড়া গ্রামের শফিকুল ইসলামের বাড়ি সংলগ্ন মাঠে সকালে একটি শকুন উড়ে এসে পড়লে তাকে ধরে বাড়ির উঠানে বেঁধে রাখে স্থানীয়রা। শকুনটির উচ্চতা দুই ফুটের বেশি, দৈর্ঘ্য প্রায় ৯ ফুট (পাখা মেলা অবস্থায়), ওজনে সাড়ে ছয় কেজি।

এলাকাবাসীদের ধারণা, শকুনটি কিছুটা অসুস্থ হওয়ায় উড়তে না পেরে মাঠে থেকে যায়। এ সময় শকুনটির সামনে দুটি মুরগির বাচ্চা দিলে তা খেয়ে নেয়। শকুনটি দল বেঁধে পার্শ্ববর্তী ভারতের পাহাড়ি এলাকা থেকে আসতে পারে, কোনো কারণে অসুস্থ হয়ে পড়ায় আর যেতে পারেনি।

স্থানীয় অধিবাসী সফিকুল ইসলাম বলেন, আগে আমাদের এলাকায় অনেক শকুন দেখা গেলেও বিগত প্রায় ৩০ বছর ধরে চোখে পড়ে না। আগে যখন আমাদের যুবক বয়স তখন দেখেছি, অসুস্থ হয়ে কোনো গরুর মৃত্যু হলে খোলা জমিতে বা বাঁশঝাড়ে ফেলে দেওয়া হলে শকুনের দল উড়ে এসে খেয়ে ফেলতো।

উলিপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা  বিষয়টি নিশ্চিত করে  জানান, পশ্চিম কালুডাঙ্গা মধ্যপাড়া গ্রামের মানুষ শুকনটিকে সকালে উদ্ধার করে। পরে রাতেই শকুনটি বন বিভাগের তত্ত্বাবধায়নে নেওয়া হয়। শকুনটি কিছুটা অসুস্থ। সুস্থ করার পর অবমুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

অসুস্থ শকুন উদ্ধারের পর বন বিভাগে হস্তান্তর

আপডেট টাইম : ০৮:৩১:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২