ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মধ্যরাতের কবিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • ২৫৯ বার

আশরাফুল মোসাদ্দেকঃ
ময়লা দাঁতে হাসছেন খিলখিল কুয়াশাখালা
খালুচাঁদ লজ্জালু হয়ে আছেন জেনানামহলে
পিঠ চুলকে নেয়ার মতো প্রীতিকর নয় রাত
চুতরার চেয়েও দামি এখন মশকের ওতপাত

মুক্তির চকোলেট চুষেছিলো মার্টিন লুথার কিং
হাওয়ায় ফাঁদ পেতে ধরি সে উচ্চারণের ঢেউ
সিজারের স্বপ্ন ও এন্তোনির আকাঙ্ক্ষাগুলো
এবং অনন্তের পাটালিগুড়ের মতো শুভ্রস্বাদ

বাজিগর খুলে ফেলে ছু মন্তরে দুই করমুঠি
দেখি শূন্যের অভ্যন্তরে বসে আছে শূন্যেরা
রুশ মাত্রুশকার মতো গোপনে জনান্তিকে
তারকার নৃত্যানুষ্ঠানে আকাশ একাকি দর্শক

অন্ধকারে জেগে ওঠি এবং অন্ধকারেই ঘুমাই
পকেটের ফুটোপথে চলে যায় টাকাআনাপাই
ওয়ার্কপারমিট-পাসপোর্ট গলায় ঝুলিয়ে নিয়ে
পার হয়ে যেতে চাই ইমিগ্রেশনের সীমারেখা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মধ্যরাতের কবিতা

আপডেট টাইম : ০৩:৪৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২

আশরাফুল মোসাদ্দেকঃ
ময়লা দাঁতে হাসছেন খিলখিল কুয়াশাখালা
খালুচাঁদ লজ্জালু হয়ে আছেন জেনানামহলে
পিঠ চুলকে নেয়ার মতো প্রীতিকর নয় রাত
চুতরার চেয়েও দামি এখন মশকের ওতপাত

মুক্তির চকোলেট চুষেছিলো মার্টিন লুথার কিং
হাওয়ায় ফাঁদ পেতে ধরি সে উচ্চারণের ঢেউ
সিজারের স্বপ্ন ও এন্তোনির আকাঙ্ক্ষাগুলো
এবং অনন্তের পাটালিগুড়ের মতো শুভ্রস্বাদ

বাজিগর খুলে ফেলে ছু মন্তরে দুই করমুঠি
দেখি শূন্যের অভ্যন্তরে বসে আছে শূন্যেরা
রুশ মাত্রুশকার মতো গোপনে জনান্তিকে
তারকার নৃত্যানুষ্ঠানে আকাশ একাকি দর্শক

অন্ধকারে জেগে ওঠি এবং অন্ধকারেই ঘুমাই
পকেটের ফুটোপথে চলে যায় টাকাআনাপাই
ওয়ার্কপারমিট-পাসপোর্ট গলায় ঝুলিয়ে নিয়ে
পার হয়ে যেতে চাই ইমিগ্রেশনের সীমারেখা