ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আমিরাতের চেম্বার অব কমার্সের মহাসচিবের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সরাসরি নৌ যোগাযোগ চালুর অনুরোধ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর। আমিরাত ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) মহাসচিব হুমাইদ মোহাম্মদ বিন সালেমের সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ করেন

বুধবার (১৯ জানুয়ারি) এফসিসিআই কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয়েই ইউএই এফসিসিআই ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ ব্যবসায়িক কাউন্সিল সক্রিয় করতে সম্মত হন। এতে রাষ্ট্রদূত কৃষি, তৈরি পোশাক, ওষুধ, চামড়া শিল্প, এসএমই সেক্টর ও অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন।
বাংলাদেশি পণ্য আমদানির পাশাপাশি বিভিন্ন সম্ভাবনাময় খাতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি অনুরোধ জানান তিনি।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে এফসিসিআই মহাসচিব বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রাজনৈতিক স্তরে এবং জনগণের সঙ্গে চমৎকার সম্পর্ক রয়েছে। যেহেতু দুবাই মধ্যপ্রাচ্য অঞ্চল এবং এর বাইরেও একটি ট্রেডিং হাব ও গেটওয়ে হিসেবে প্রতিষ্ঠিত করেছে, তাই দুবাইয়ের মাধ্যমে বাংলাদেশি পণ্য সহজেই এ বাজারে পৌঁছাতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আমিরাতের চেম্বার অব কমার্সের মহাসচিবের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট টাইম : ০৯:১৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২