ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মেঘলা পরিবহনের দ্রুতগামী একটি বাস পথচারীদের দেখেও গতি কমায়নি। তাদেরকে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এতে দুজন পথচারী ঘটনাস্থলেই মারা যান।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার  বলেন, ‘মেঘলা পরিবহনের বাসচাপায় দুজন পথচারী নিহত হয়েছেন। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ার তাদেরকে আটক করা যায়নি।’

ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার  বলেন, ‘গুলিস্তানে দুর্ঘটনার খবর পেয়ে সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। সেখান থেকে আমরা দুজনের মরদেহ ও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করেছি। মরদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত তিনজনকে আমরা হাসপাতালে পাঠিয়েছি।’

এদিকে, এ দুর্ঘটনায় অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া আরও একজন হাসপাতালে ভর্তি  হয়েছেন বলে ঢামেক সূত্র নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- ইলিয়াস হোসেন (৪০), ওমর শরীফ (৪৫), আল-আমিন (২৫), সজীব (২৬)। ঢামেকে চিকিৎসাধীনরা জানিয়েছেন, তারা সবাই মেঘলা পরিবহনের যাত্রী ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন

আপডেট টাইম : ০১:০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২