ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

সরিষাবাড়ীতে পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক গ্রুপের লোকজন পুলিশ তদন্তকেন্দ্রে হামলা চালানোর ঘটনায় ৬ জন পুলিশ আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (৭ জানুয়ারি) রাতে এসআই শফিউল আলম সোহাগ বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন (যার নম্বর ১০)। এতে নাম উল্লেখ করে আওয়ামী লীগ নামধারী ১৬ জন নেতাকর্মী ও অজ্ঞাত আরো ৪০-৪৫ জনকে আসামী করা হয়েছে।

সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ  জানান, পুলিশের কাজে বাধা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে এ মামলা করা হয়। এ ঘটনায় আটককৃত ১ নম্বর আসামী  মশিউর রহমান মোর্শেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামীদের আটকের জন্য অভিযান চলছে।

এদিকে পুলিশের ওপর হামলা ও তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় ভয়- ভীতি দেখানোর অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সমর্থিত স্থানীয় লোকজন কারখানা এলাকায় এ মিছিল বের করে।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার করতে শুক্রবার সকালে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের লোকজন বিএনপি থেকে আসা মশিউর রহমান মোর্শেদের নেতৃত্বে যমুনা সার কারখানা এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়। পুলিশ বাধা দিলে তারা সংঘর্ষে জড়ায়। এসময় পুলিশ মোর্শেদকে আটক করলে তারা ক্ষিপ্ত হয়ে তদন্তকেন্দ্রে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ, এসআই শফিউল আলম সোহাগ, এসআই সুলতান মাহমুদ, এএসআই মেহেদী হাসান, কনস্টেবল খোকনুজ্জামান ও সোলায়মান আহত হন।

এ ব্যাপারে পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ জানান, যমুনা সার কারখানা এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। যেকোনো ঘটনা মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা বলেন, দলের নাম ভাঙিয়ে কোনো অপকর্ম করার সুযোগ নেই। যারা করবে দায়ভার তাদের। বিষয়টি সাংগঠনিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জেলা নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

সরিষাবাড়ীতে পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

আপডেট টাইম : ০৯:৪৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২