ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

দাঁত ক্ষয় রোধের ঘরোয়া তিন উপায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দাঁত যেমন আমাদের সৌন্দর্য বাড়াতে পারে, ঠিক তেমনি আবার কমিয়েও দিতে পারে। সঠিকভাবে যত্ন না নিলে দাঁতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। দাঁত ক্ষয়ে যাওয়া তার মধ্যে অন্যতম। বয়স বাড়লে দাঁতের ক্ষয় হতে থাকে। এমনকি, অনেক শিশুরও দাঁত ক্ষয়ে যায়, দাঁতে ছিদ্র দেখা দেয়। এটি অত্যন্ত স্বাভাবিক ঘটনা।

তবে জীবনযাত্রার নানা সমস্যা, দাঁত এবং জিভের অযত্ন, অন্য নানা অসুখের কারণেও অকালে দাঁতের ক্ষয় হতে পারে। এই সমস্যার পাকাপাকি সমাধান করতে পারেন চিকিৎসকরা। কিন্তু ঘরোয়া উপায়েও এই সমস্যা কিছুটা কমানো যায়। কীভাবে? চলুন জেনে নেয়া যাক-

পেঁয়াজ

নিয়মিত পেঁয়াজ খেলে দাঁতের নানা সমস্যা কমে। দাঁত ক্ষয়ে যাচ্ছে দেখলে, এক টুকরো পেঁয়াজ সেই দাঁতের উপর চেপে ধরে রাখুন। তাতে ওখানে বাসা বাঁধা জীবাণু মরবে। দাঁতের ক্ষয়ও কমবে।

হলুদ

দাঁত এবং মাড়ির নানা সমস্যা হলুদ কমিয়ে দিতে পারে। হলুদও নানা জীবাণু ধ্বংস করতে পারে। ফলে দাঁতের ক্ষয় কমাতে হলুদ ব্যবহার করতেই পারেন। হলুদ গুঁড়ার সঙ্গে সামান্য পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। সেই পেস্ট আক্রান্ত দাঁতের উপর এবং গোড়ায় লাগিয়ে দিন। সমস্যা কমবে।

লবণ

আগে লবণ এবং তেল মিশিয়ে দাঁত মাজতে বলা হত। এতে না কি দাঁতের ক্ষয় কমে। লবণ প্রসঙ্গে এই কথাটি মোটেও ভুল নয়। এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ লবণ মিশিয়ে নিন। এবার মুখ ভরে সেই পানি নিন। মুখের মধ্যে লবণ মেশানো পানিটি এক মিনিট রেখে দিন। তারপরে কুলকুচি করে ফেলে দিন। এতেও দাঁতের ক্ষয় কমবে।

নানা কারণে দাঁতের ক্ষয় হয়। তবে মুখ পরিষ্কার রাখলে এই ক্ষয় কমে। রোজ দু’-তিন বার করে দাঁত মাজা, জিভ পরিষ্কার রাখা— এই নিয়মগুলো মেনে চললেও দাঁতের ক্ষয় কমে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

দাঁত ক্ষয় রোধের ঘরোয়া তিন উপায়

আপডেট টাইম : ১০:২১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২