ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে : চুমকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬
  • ৩২৩ বার

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আশা প্রকাশ করে বলেছেন, ‘বাংলাদেশের নাম ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় লেখা হবে।’

প্রতিমন্ত্রী বুধবার বিকেলে রংপুর নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ ও বর্ধিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘বাংলাদেশে ১৮ বছরের নিচে ৪৬ ভাগ শিশু রয়েছে। বিশ্বে আর কোন দেশে তা নেই। এত বেশি সংখ্যক শিশু আমাদের রয়েছে। তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে তৈরি করতে হবে।’

বক্তৃতাকালে তিনি আরো বলেন, ‘যদি আমরা আমাদের শিশুদেরকে সঠিকভাবে তৈরি করতে না পারি, তাহলে তারা আমাদের সমাজের বোঝা হবে। আর তাদের তৈরি করতে পারলে কেউই বাংলাদেশের উন্নয়ন ঠেকিয়ে রাখতে পারবে না।’

দেশের অর্ধেক জনগোষ্ঠি নারীকে পেছনে রেখে বা তাদের উপযুক্ত সম্মান না দিয়ে বাংলাদেশ কখনো মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কন্যা শিশুরা একটু বড় হওয়া মাত্র তাদের বিয়ে হয়ে যায়। বিদ্যালয়ে ৪০ ভাগ শিশু। তার মধ্যে কন্যা শিশু রয়েছে। যদি বিদ্যালয় থেকে দূরে রেখে তাদের শিক্ষা না দেয়া হয়, তাহলে নারীর ক্ষমতায়ন কি করে হবে? আর নারীর ক্ষমতায়ন না হলে দেশের উন্নয়ন কি করে হবে?’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে : চুমকি

আপডেট টাইম : ১২:১৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬