ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পাঁচ মামলায় খালেদার জামিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০১৬
  • ৩৩৬ বার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নাশকতার তিন মামলাসহ পাঁচ মামলায় জামিন পেয়েছেন।মঙ্গলবার সকালে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

সোমবার তার আইনজীবী সানাউল্লাহ মিয়া গণমাধ্যমকে বলেন, ‘ম্যাডাম আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তিনি শারীরীকভাবে অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি আদালতে আসবেন। তিনি পাঁচ মামলায় আদালতে জামিন চাইবেন। এ সব মামলা বিভিন্ন আদালতে চলমান। এর মধ্যে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা বিচারাধীন রয়েছে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ ট্রাইব্যুনালে। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে বিচারাধীন গ্যাটকো দুর্নীতির মামলা।’

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ১৩ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন। দুদকের করা এ মামলাটি বর্তমানে অভিযোগ গঠনের শুনানির অপেক্ষায় রয়েছে। গত বছর জানুয়ারিতে যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যার ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গত ২৮ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এছাড়া, গত বছরের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্টোলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামে এক যাত্রী।

এ ঘটনায় ২৪ জানুয়ারি বিকেলে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার উপ-পরিদর্শক কে এম নুরুজ্জামান। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫ (ঘ) ধারায় দায়ের করা মামলায় পেট্টোলবোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়। এ ছাড়া পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে যাত্রাবাড়ী বিএনপির ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলায় সাক্ষী করা হয় ৮১ জনকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পাঁচ মামলায় খালেদার জামিন

আপডেট টাইম : ১২:১৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০১৬