ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আরও দুই বছর এনবিআর চেয়ারম্যান থাকছেন রহমাতুল মুনিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আরও দুই বছর জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব থাকছেন আবু হেনা মো. রহমাতুল মুনিম।

রহমাতুল মুনিমের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে আগামী ৬ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে তার এই মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে।

২০২০ সালের ৬ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক সিনিয়র সচিব আবু হেনা রহমাতুল মুনিম চুক্তিতে দুই বছরের জন্য এনবিআর চেয়ারম্যান নিয়োগ পান। ওই বছরের ৫ জানুয়ারি তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে তিনি ওই নিয়োগ পেয়েছিলেন।

রহমাতুল মুনিম বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। ২০১৮ সালের ১১ এপ্রিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হন তিনি। এর আগে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।

পেট্রোলিয়াম করপোরেশনে থাকার সময় ২০১৭ সালের ১০ জুলাই সচিব পদে পদোন্নতি পান তিনি। গত ১৬ সেপ্টেম্বর তিনি সিনিয়র সচিব হন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের অধীনে এমবিএ (ফিনান্স) ডিগ্রি নেন।

তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চার্জ অফিসার (জোনাল সেটেলমেন্ট অফিস) এবং বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে কাজ করেছেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং অন্যান্য বিভাগেও দায়িত্ব পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আরও দুই বছর এনবিআর চেয়ারম্যান থাকছেন রহমাতুল মুনিম

আপডেট টাইম : ০১:১৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১