ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

যারা জুতা পালিশ করত, আজ তারাই দেশ চালাচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০১৬
  • ২৯৭ বার

‘যারা একদিন জুতা পালিশ করত, তারাই আজ দেশ শাসন করছে। এমনই বিতর্কিত মন্তব্যের কারণে সাসপেন্ড করা হল উত্তরপ্রদেশের বিজেপি নেত্রী মধু মিশ্রকে। আগামী ছ’বছরের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে।

মধু মিশ্র ,উত্তরপ্রদেশের বিজেপির মহিলা শাখার প্রধান। আলিগড়ে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নেত্রী

বলেন, ‘যারা একদিন জুতা পালিশ করত, আজ তাদের শাসনেই আপনারা রয়েছেন। আমাদের সংবিধানকে ধন্যবাদ। আমাদের মধ্যে কোনো একতা নেই। সেইজন্যই এটা সম্ভব হয়েছে।’

উত্তরপ্রদেশের বিজেপি প্রেসিডেন্ট লক্ষীকান্ত বাজপেয়ী বলেন, মধু মিশ্রের কাছে তার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে দলের পক্ষ থেকে। তার বক্তব্যের অডিও রেকর্ডিংও চাওয়া হয়েছে।

এই মন্তব্য অস্বীকার করেননি মধু। তিনি জানিয়েছেন, কাউকে আঘাত করার জন্য কিছু করেননি তিনি। তার কোনো আফসোসও নেই। তাকে ভুল বোঝা হয়েছে। মধু মিশ্রের দাবি, তিনি সবার সমান অধিকারের কথা বোঝাতে চেয়েছিলেন, অর্থাৎ ‘সবকা সাথ, সবকা বিকাশ’।-কলকাতা২৪

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

যারা জুতা পালিশ করত, আজ তারাই দেশ চালাচ্ছে

আপডেট টাইম : ১০:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০১৬