ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

আজ বিপিএলের সব জট খুলবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সাকিব আল হাসান বরিশালের এবারের অটো চয়েজ। মাশরাফি হতে যাচ্ছেন ঢাকার পছন্দ। সঙ্গে খালেদ মাহমুদ সুজন বরিশালের হেড কোচ। মোহাম্মদ সালাউদ্দীন এবারও কুমিল্লারই দ্রোণাচার্য্য। এসব খবরে ছেয়ে গেছে ক্রিকেটাঙ্গন। সামাজিক যোগাযোগমাধ্যমে আরও অনেক খবরই ছড়িয়ে পড়েছে। ডালপালা, শাখাপ্রশাখা গজিয়েছে।

এর কোনটা সত্য? কোনোটার এখন পর্যন্ত শক্ত কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। সবচেয়ে বড় কথা হলো, বিসিবি আর বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি।

তবে কারা কোন দলের ফ্র্যাঞ্চাইজি, সেটা আগে ভাগেই কর্পোরেট হাউজগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। গত ১৯ ডিসেম্বরই আগ্রহী ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দেওয়া হয়েছে, কে কোন দল পেয়েছে।

৫টি নয়, শেষ পর্যন্ত ৬ দল নিয়েই হতে যাচ্ছে এবারের বিপিএল। আজ ২২ ডিসেম্বর বুধবার হয়তো বিপিএলের সব জট খুলবে। দুপুরে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা আছে। ধারণা করা হচ্ছে, তা শেষে মিলবে সব কৌতুহলি প্রশ্নের জবাব।

বেক্সিমকো, বসুন্ধরা আর জেমকন গ্রুপ এবার দল পরিচালনায় থাকছে না। আর পুরনো এবং প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে সাবেক বিসিবি, এসিসি ও আইসিসি প্রধান আ হ ম মোস্তফা কামাল তনয়া নাফিসা কামাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের থাকা অনেক আগেই নিশ্চিত হয়েছে।

বাকি ৫ আগ্রহী কর্পোরেট হাউজের মধ্যে আগেও চট্টগ্রামের টিম স্পন্সর হওয়া আখতার গ্রুপ মোটামুটি নিশ্চিতই ছিল। শেষ খবর, এবারও আখতার গ্রুপ (আখতার ফার্নিশার্স) চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি। এর বাইরে ৪টি নতুন কর্পোরেট হাউজ এবার ফ্র্যাঞ্চাইজি স্বত্ত্ব পেয়েছে। এর মধ্যে ফরচুন গ্রুপ বরিশালের আর মাইন্ড ট্রি খুলনার ফ্র্যাঞ্চাইজি হয়েছে।

বলে রাখা ভালো, খুলনা যখন একবার খুলনা টাইগার্স নাম নিয়ে বিপিএলে অংশ নিয়েছে, সেবারও এই মাইন্ড ট্রি‘ই ছিল ফ্র্যাঞ্চাইজি। এবারও সেই হাউজই খুলনার মালিক। এর বাইরে ঢাকার ফ্র্যাঞ্চাইজি হচ্ছে রুপা ও মার্ন গ্রুপ। অন্যদিকে সিলেটের ফ্র্যাঞ্চাইজির নাম প্রগতি গ্রুপ।

স্থানীয় ক্রিকেটারদের ক্যাটাগরি ও পারিশ্রমিক নির্ধারিত হয়ে গেছে। এবার আইকন প্রথা বাদ দিয়ে অটো চয়েজ করা হয়েছে। আর এ প্লাস টাইপ ক্যাটাগরির বদলে সরাসরি এ, বি, সি, ডি, ই এবং এফ- ৬ ক্যাটাগরিতে প্লেয়ার্স পেমেন্ট দেওয়ার সিদ্ধান্তও একরকম চূড়ান্ত। শুধু বাকি আনুষ্ঠানিক ঘোষণা।

এবারের প্লেয়ার্স পেমেন্টের ৬ ক্যাটাগরি হচ্ছে : এ-৭০ লাখ, বি-৪০ লাখ, সি-২৫ লাখ, ডি-১৮ লাখ, ই-১২ লাখ এবং এফ-৫ লাখ টাকা। আগামী ২৭ ডিসেম্বর প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য দিন চূড়ান্ত করার কথা ভাবছে বিপিএল কর্তৃপক্ষ।

এদিকে আজ দুপুরে বসছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সব কিছু ঠিক থাকলে আজ বিকেলে মধ্যেই হয়তো বিপিএলের জট খুলবে। সবই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

আজ বিপিএলের সব জট খুলবে

আপডেট টাইম : ০৭:০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১