ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

গরু আমার কিন্তু মালিকানা অন্যের হাতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০১৬
  • ৩১০ বার

জাতীয় পার্টির (জাপা) একটি অংশ বিশেষ দল দ্বারা নিয়ন্ত্রিত বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘গরু আমার কিন্তু মালিকানা অন্যের হাতে’ -এমন বিষয় কাজ করছে জাতীয় পার্টির কতিপয় নেতার মাঝে। তবে সেই দল বা নেতাদের নাম উল্লেখ করেননি কাদের।

সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে প্রহসনের নির্বাচন

উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘নির্বাচনে জোর যার মুল্লুক তার নীতির প্রতিফলন ঘটছে। এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষের অনাস্থার চরম প্রকাশ ঘটছে। নির্বাচনে হতাহতের ঘটনা অতীতের সকল রেকর্ড অতিক্রম করছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে চাই। কারণ গণতান্ত্রিক সমাজে নির্বাচনই ক্ষমতা বদলের একমাত্র উপায়।

যে সব ইউপি নির্বাচনে বিতর্ক সৃষ্টি হয়েছে সেখানে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে জি এম কাদের বলেন, এর দায় কোনোভাবেই নির্বাচন কমিশন এড়াতে পারে না।

ইউপি নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি চাঙ্গা হচ্ছে উল্লেখ করে জাতীয় পার্টির এ নেতা বলেন, যদি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হত, তাহলে দলের নেতাকর্মীরা আরো উজ্জীবিত হত।

সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব রহুল আমীন হাওলাদার, সাংসদ আবু হোসেন বাবলাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

গরু আমার কিন্তু মালিকানা অন্যের হাতে

আপডেট টাইম : ০৯:৫৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০১৬