ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বিনম্র শ্রদ্ধায় স্মরণ জাতির শ্রেষ্ঠ সন্তানদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করলো তার শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বেদিতে পড়ছে একে একে পুষ্পস্তবক। শ্রেষ্ঠ সন্তানদের ফুলেল শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছে শ্রেণি-পেশা-ধর্ম-বর্ণ-রাজনৈতিক দল–নির্বিশেষে ব্যক্তি ও সংগঠনেরা। স্মরণ করছে ভয়াল সেই হত্যাযজ্ঞের ঘটনা।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান শুরু হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল নকীব আহমেদ চৌধুরী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পরে মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হকের নেতৃত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে মন্ত্রী বলেন, ১৯৭১ সালে যারা বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত তারা বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। ঘাতকরা বিভিন্ন দেশের রাজনৈতিক আশ্রয় নিয়ে পালিয়ে আছে। আমরা তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। সরকার নানাভানে চেষ্টা করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য আশ্রয়কারী দেশগুলো তাদের দেশের রাজনৈতিক সীমাবদ্ধতার কথা বলে ঘাতকদের হস্তান্তর করছে না।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাধারণ মানুষের জন্য শ্রদ্ধা জ্ঞাপন উন্মুক্ত করে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বিনম্র শ্রদ্ধায় স্মরণ জাতির শ্রেষ্ঠ সন্তানদের

আপডেট টাইম : ১০:১৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১