ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন স্ত্রীর আত্মহত্যার মামলায় অভিনেতা আলভী কারাগারে

দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও কবি ওমর খৈয়াময়ের প্রয়াণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

০৪ ডিসেম্বর ২০২১, শনিবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৮২৯- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে দেন।
১৮৩৩- আমেরিকায় দাসপ্রথা বিরোধী সংগঠন গড়ে ওঠে।
১৮৯৯- প্রথমবারের মতো টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য এই জ্বরের ভ্যাকসিন মানব দেহে ব্যবহার করা হয়।
১৯৫৩- শেরে বাংলা, ভাসানী ও সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন।
১৯৯০- গণআন্দোলনের মুখে বাংলাদেশের ৯ বছরের প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা।

জন্ম
১৮৮৮- ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার।
১৮৯৩- ভারতের প্রখ্যাত বাঙালি অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার দক্ষিণ গড়িয়ার সন্নিহিত কালিকাপুর গ্রামের এক বর্ধিষ্ণু জমিদার বংশে জন্মগ্রহণ করেন। ১৯২১ থেকে ১৯৩২ সালের মধ্যে মোট ২২টি নির্বাক চলচ্চিত্রে এবং তারপর ১৬টি সবাক চলচ্চিত্রে অভিনয় করেন। দুর্গেশনন্দিনী চলচ্চিত্রে ওসমানের ভূমিকায় তিনি সবাইকে মুগ্ধ করেছিলেন। তিনি একজন দক্ষ নাট্যভিনেতা ছিলেন। ১৯২৫ সালে চিরকুমার সভা নাটকে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশংসা পান।
১৯১০- ভারতীয় আইনজ্ঞ,স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের অষ্টম রাষ্ট্রপতি আর. ভেঙ্কটরমন।
১৯৩৫- বাংলাদেশি চিত্রশিল্পী এবং চারুকলা বিষয়ের শিক্ষক কাজী আবদুল বাসেত।
১৯৮৩- বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা কাজী মারুফ।
১৯৯১- অস্ট্রেলিয়ার ১ পয়েন্ট হুইল চেয়ার বাস্কেটবল খেলোয়াড় সারাহ ভিঞ্চি।

মৃত্যু
১১৩১- ফারসি কাব্য সাহিত্যের অবিস্মরণীয় কবি ওমর খৈয়াম। তিনি একজন ইরানের কবি, গণিতবেত্তা, দার্শনিক ও জ্যোতির্বিদ। ইরানের নিশাপুরে জন্মগ্রহণ করার পর যুবা বয়সে তিনি সমরখন্দে চলে যান এবং সেখানে শিক্ষা সমাপ্ত করেন। এরপর বুখারায় নিজেকে মধ্যযুগের একজন প্রধান গণিতবিদ ও জ্যোতির্বিদ হিসাবে প্রতিষ্ঠিত করেন। তিনি তার কবিতা সমগ্র, যেটি ওমর খৈয়ামের রূবাইয়াত নামে পরিচিত, তার জন্য বিখ্যাত।
১৯৮৯- পূর্ব পাকিস্তানের গভর্নর সৈয়দ মুহাম্মদ আহসান।
২০০০- ইংরেজ ক্রিকেটার ও অধিনায়ক কলিন কাউড্রে।
২০১৭- বিখ্যাত ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শশী কাপুর।
২০১৯- সাবেক ইংল্যান্ড অধিনায়ক, কিংবদন্তি ফাস্ট বোলার ও তিন দশক ধরে ধারাভাষ্যকার বব উইলিস।

দিবস
বাংলাদেশ জাতীয় বস্ত্র দিবস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন

দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও কবি ওমর খৈয়াময়ের প্রয়াণ

আপডেট টাইম : ১১:৪২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১