ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ভারতের প্রাচীনতম মসজিদে যাবেন মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০১৫
  • ৫৫৭ বার

ভারতের অন্যতম প্রাচীন মসজিদ চেরামান জুমা ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কেরালায় অবস্থিত প্রায় ১৪০০ বছর পুরনো ওই মসজিদটি তিনি দেখতে যেতে পারেন কিছুদিনের মধ্যে।

চলতি বছরের জুলাই বা আগস্টে কেরালা সফরে মোদির মসজিদ ভ্রমণের এমন সম্ভাবনা রয়েছে বলে এক প্রতিবেদনে রবিবার জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, মোদির এই সফরের আসল উদ্দেশ্য হল ঐতিহ্য বিষয়ক ‘মুজিরিস’ প্রকল্পের শেষকাজ পর্যবেক্ষণ করা। প্রকল্পটির অর্থায়ন করছে কেরালা পর্যটন কর্তৃপক্ষ।

পর্যটন সচিব জি কামালা বর্ধন রাও শনিবার টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘মুজিরিস প্রকল্প দেখতে কেরালা যেতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে দিন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।’

ভারতের মুসলিম নেতারা মোদির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মুসলিম শিক্ষা সমাজের প্রেসিডেন্ট ড. ফজল গাফুর যেমনটা বলেছেন, “মোদি যদি মসজিদটিতে যান, এটা অভিবাদন পাওয়ার মতো একটা উদ্যোগ হবে। কেননা মুসলিমদের সাধারণত ‘আক্রমণকারী’ বলে প্রচারণা চালিয়ে থাকে বিজেপি।’

আনুমানিক ৬২৯ খ্রীষ্টাব্দে নির্মিত হয়েছিল চেরামান জুমা মসজিদ। এর নির্মাতা মালিক বিন ডিনার।

তখনকার দিনে মালাবর সংলগ্ন কোদানগালুর অঞ্চলের শাসক চেরামান পেরুমালের নামে মালিক এই মসজিদটি নামকরণ করেন।

বলা হয়ে থাকে, চেরামান ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ভারতের প্রাচীনতম মসজিদে যাবেন মোদি

আপডেট টাইম : ০৩:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০১৫