ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

এটাই শেষ নয়, খাদ আরও গভীর- ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে পরিকল্পনামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • ২৪৩ বার
হাওর বার্তা ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জ্বালানি তেলের দাম যে পরিমাণ বেড়েছে এটাই শেষ নয়, খাদ আরও গভীর। আমরা পেট্রল, ডিজেল বা ওই সব তৈরি করি না। যারা করে, যারা মূল মহাজন তারা যখন দাম বাড়ায় তখন আমাদের কিছু করার থাকে না। তবে দাম বাড়লে চাপ ভোক্তাদের ওপরই আসে। কাউকে না কাউকে দাম দিতে হয়।

তিনি বলেন, ‘সরকার এখনো ভর্তুকি দিচ্ছে। এটাও জনগণেরই টাকা। জনগণের ব্যথা যাতে কমে সেই চেষ্টা করবে সরকার। ধর্মঘট করে এর সমাধান হবে না বসে আলোচনা করে এর সমাধান খুঁজতে হবে।’

সুনামগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমবায় কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এ ছাড়া সমবায় দিবসের অনুষ্টানে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সমবায় নিয়ে বঙ্গবন্ধুর একটা আবেগের জায়গা ছিল, স্বপ্ন ছিল। সমবায় হলো মিলেমিশে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার উন্নয়ন।

‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের মানুষের প্রতি আন্তরিক। মানবিক মানুষ হিসেবে তিনি তাদের মঙ্গলের জন্য কাজ করছেন। তিনিই আমাদের ভরসার জায়গা।’

সুনামগঞ্জে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন মো. শামস উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা সমবায় কর্মকর্তা বশির আহমেদ, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, সমবায়ী মিজানুর রহমান ও তাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধরমপাশা উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়।

অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ সমবায়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। আলোচনা সভার আগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

এটাই শেষ নয়, খাদ আরও গভীর- ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে পরিকল্পনামন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১