ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

জাম্পায় থেমে গেল শ্রীলঙ্কার ‘হাইজাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • ২১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কেবল ছুটছিল শ্রীলঙ্কা। হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। প্রথম পর্বের তিন ম্যাচই জিতেছিল দাপটের সঙ্গে। এমনকি সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বড় লক্ষ্য তাড়া করে বাংলাদেশকেও হারায় হেসেখেলে।

তবে তাদের সেই জয়ধারায় পড়েছে ছেদ। ফেলেছে অস্ট্রেলিয়া। গতকাল অজি স্পিনার অ্যাডাম জাম্পার দুর্দান্ত বোলিংয়ে আর হাইজাম্প দেয়া হলো না লঙ্কানদের। সে কারণে টুর্নামেন্টের প্রথম হার দেখল দলটি। আর বল হাতে মাত্র ১২ দিয়ে ২ উইকেট নেয়া লেগ স্পিনার জাম্পা হয়ে গেলেন ম্যাচসেরা।

শুরুতেই উইকেট হারালেও দুই বাঁহাতি কুশল পেরেরা ও চারিথ আসালাঙ্কার ব্যাটে সওয়ার হয়েছিল শ্রীলঙ্কা। তবে অষ্টম ওভারে জাম্পা বোলিংয়ে এসেই চেপে ধরলেন তাদের। নিজের দ্বিতীয় ওভারে তিনি তুলে নেন বাংলাদেশ বধের নায়ক আসালাঙ্কার উইকেট। পরের ওভারে ফেরান আভিস্কা ফার্নান্দোকেও।

জাম্পা উইকেট তখনই তুলেছেন, যখন অস্ট্রেলিয়া চাপ পড়ছিল। তার এনে দেয়া ব্রেক-থ্রুতেই লঙ্কানরা মূলত কক্ষপথ থেকে বিচ্যুত হয়। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে জাম্পা তাই বলছিলেন, ‘আমার কাজ হচ্ছে মাঝের ওভারগুলোতে দলকে উইকেট এনে দেয়া এবং ইনিংসের শেষে দিকে বাকিদের কাজ সহজ করে দেয়া।’

শ্রীলঙ্কার বিপক্ষে চার ওভার হাত ঘোরানো জাম্পার বলে চার-ছক্কা তো দূরের কথা, লঙ্কান ব্যাটাররা কাল কোনো ডাবলসই নিতে পারেননি। চার ওভারের কোটা শেষে এই লেগ-ব্রেকারের স্পেল তাই দেখতে লাগছিল ম্যাজিকাল ৪-০-১২-২।

জাম্পা নিজের এমন বোলিং স্পেলে তৃপ্ত। তবে নিজের কৃতিত্বে উইকেটের অবদানের কথাও স্বীকার করে নিয়েছেন তিনি, ‘সত্যি বলতে, প্রথম ইনিংসে উইকেট স্লো ছিল। তবে লঙ্কান খেলোয়াড়দের বল করা চ্যালেঞ্জিং ছিল। কেননা ওরা স্পিনটা ভালো খেলে। আজ বোলিং ভালো হয়েছে, সে জন্য আমি তৃপ্ত।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

জাম্পায় থেমে গেল শ্রীলঙ্কার ‘হাইজাম্প

আপডেট টাইম : ০৯:৪৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১