ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বুলুসহ ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০১৬
  • ৪৫৬ বার

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলুসহ ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইসঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৫ মে দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। এইমামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ১৪ জন জামিনে আছেন।

গ্রেফতারি পরোয়ানা জারি উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন-বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী এ্যাডভোকেট সামছুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারি হেলাল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপির ঢাকা হরতাল অবরোধ চলাকালে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসামিরা যাত্রীবাহী বাসের যাত্রী হত্যার উদ্দ্যেশে ককটেল নিক্ষেপ করে অগ্নিসংযোগ ঘটায়। এ ঘটনায় পরের দিন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক জামাল হোসেন বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

২০১৫ সালের ৩১ আগস্ট যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী এ্যাডভোকেট সামছুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারি হেলালসহ ৩৬ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে ঢাকা সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বুলুসহ ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট টাইম : ১২:২১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০১৬