ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নেত্রকোনায় ট্রেনের নিচে পড়ে যুবক নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • ২৬৪ বার

বিজয় চন্দ্র দাস,নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় কোর্ট স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে রুবেল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবক নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার বারঘর নওগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সমপ্রতি তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের কোর্ট স্টেশনে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনের নিচে রুবেল কাটা পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেন বিকেলে মোহনগঞ্জ থেকে ঢাকা উদ্দেশ্যে যাত্রা করে। পথের মধ্যে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নেত্রকোনা পৌরশহরে কোর্ট স্টেশনে যাত্রা বিরতি পর ট্রেনটি ছাড়লে রুবেল দৌঁড়ে ট্রেনে উঠতে চেষ্টা করেন। ট্রেনের দরজার পাদানি থেকে পিছলে ট্রেনের নিচে পড়ে গলা থেকে মাথা ও দেহ দ্বিখন্ডিত হয়ে যায় ।

নিহতের স্বজন হেলাল জানান, রুবেল আমার ভগ্নিপতি। তিনি সকালে মোহনগঞ্জ থেকে নেত্রকোনা যান। সারাদিন কাজ শেষ করে কোর্ট স্টেশন থেকে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনে করে বড় স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। বড় স্টেশনে মোহগঞ্জগামী আরেকটি অপেক্ষামান ট্রেনে করে আমার ভাগ্নেকে তাদের বাড়িতে নিয়ে যাবে রুবেল। এ সময় খবর আসে তিনি ঢাকাগামী ওই ট্রেনের নিচে পড়ে মারা গেছেন।

নেত্রকোনা কোর্ট স্টেশনের নিরাপত্তা বাহিনীর সিপাই মো. ফারুক জানান, ট্রেনে উঠতে গিয়ে ওই যুবক নিচে পড়ে গলা থেকে দুই ভাগ হয়ে গেছে। মোহনগঞ্জ রেল পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে। সেখান থেকে রেল পুলিশ আসার পর পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা করা হবে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নেত্রকোনায় ট্রেনের নিচে পড়ে যুবক নিহত

আপডেট টাইম : ১০:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১