ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষের মুখে হাসি ফুটিয়েছেন — ধর্ম প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনা এক ফিনিক্স পাখি। সমস্ত জীবন ধরে কণ্টকাকীর্ণ এক দীর্ঘ পথ হেঁটে, সহস্র বাধা মাড়িয়ে তিনি আজকের শেখ হাসিনা।

তিনি আজ ঢাকার আগারগাঁও  ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি তাঁর জীবনকে উৎসর্গ করেছেন এ বাংলার আপামর মানুষের কল্যাণে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ ও আন্তরিক নেতৃত্বের কারণে এদেশের মানুষ একটি উন্নত জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখে। কেননা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়েই তিনি  প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে যা অর্জন করেছেন, তার  মাধ্যমেই তিনি অমরত্ব লাভ করবেন।

ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নরস এর গভর্নর এ এফ এম ইয়াহিয়া চৌধুরী, মোঃ শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম, ড. মাওলানা কাফিলুদ্দিন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষের মুখে হাসি ফুটিয়েছেন — ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১