ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

২০২২ সালের জুনের মধ্যেই পদ্মা সেতু চালু হবে – সেতুমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০২২ সালের জুন মাসের মধ্যে পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মন্ত্রী আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন ও বিগত ৫০ বছরের নদী ভাঙন থেকে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাকে রক্ষা করার জন্য দোয়া এবং পবিত্র কোরান শরিফ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইতিহাসের প্রয়োজনেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্ম,আর এখন তিনি নিজেই একটা ইতিহাস।

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের সভাপতিত্বে দোয়া ও পবিত্র কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে নাঈম রাজ্জাক এমপি, বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, বাহাদুরপুরের পীর সাহেব মাওলানা আবদুল্লাহ মো. হাসান, সুরেশ্বর দরবার শরীফের পীর সৈয়দ শাহনূর কামাল, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় নেতা-কর্মী ও বিভিন্ন জায়গা থেকে আগত ইমামগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

২০২২ সালের জুনের মধ্যেই পদ্মা সেতু চালু হবে – সেতুমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১