ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

অধিভুক্ত কলেজের নামের সাথে ‘বিশ্ববিদ্যালয়’ ব্যবহার না করার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স-মাস্টার্স পর্যায়ের কলেজের নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয়’ শব্দ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে । এ বিষয়ে দফায় দফায় নির্দেশনা দিলেও এখনো কোথাও কোথাও তা মানা হচ্ছে না বলে ফের সতর্ক করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জারি করা এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইনস্টিটিউটগুলোতে সংশ্লিষ্ট কলেজের নামের পাশাপাশি তাদের সাইনবোর্ড, বিভিন্ন ব্যানার, কলেজ প্যাড, শিক্ষকদের ভিজিটিং কার্ডসহ বিভিন্ন প্রকাশনায় ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ নাম ব্যবহার করছে। যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত প্রবিধান পরিপন্থী।

নির্দেশনায় আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের সাইনবোর্ড, ব্যানার, প্যাডসহ অন্যান্য প্রকাশনা থেকে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি প্রত্যাহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানানোর জন্য অনুরোধ করা হয়। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করা হয়।

বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রায় দুই হাজার ৬০০টি কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি কলেজ ২৭৯টি। এসব কলেজে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শিক্ষাকার্যক্রম চালুর পরই কলেজের নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয়’ শব্দটি ব্যবহার করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

অধিভুক্ত কলেজের নামের সাথে ‘বিশ্ববিদ্যালয়’ ব্যবহার না করার নির্দেশ

আপডেট টাইম : ১২:৪৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১