ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বায়ু দূষণ নির্ণয়ে কবুতর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬
  • ৪১৫ বার

বায়ু দূষণের মাত্রা নির্ণয়ে কাজ করছে কবুতর। লন্ডনের বায়ু দূষণ কী মাত্রায় পৌঁছেছে তা সহজেই অনুমেয়। কারণ বায়ু দূষণের কারণে রাজকীয় শহরটিতে প্রতি বছর সাড়ে ৯ হাজার শিশুর অকাল মৃত্যু হয়।

এ বিষয়ে উদ্বেগ জানিয়ে তা প্রতিরোধে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সরকারকে পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে শহরের গুরুত্বপূর্ণ ১০টি স্থানে কবুতর বসানো হয়েছে।

জানা যায়, কবুতরগুলোর পিঠের উপর একটি ব্যাকপ্যাক রয়েছে। ওই ব্যাকপ্যাকে রাখা পল্যুশন সেন্সর ও জিপিএস ট্র্যাকার বাতাসে নাইট্রোজেন ডাই অক্সাইড ও ওজনের পরিমাণ নির্ণয় করে টুইটের মাধ্যমে তা কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছে। এ টুইট আইডির মাধ্যমে লন্ডনবাসীরা তার এলাকার বাতাসের দূষণের অবস্থা জানতে পারছেন।

শুধু তাই নয়, কবুতরগুলো যেখানে স্থাপন করা হয়েছে, সেখানকার সচিত্র মানচিত্রও অনলাইনে দেখানো হচ্ছে।

এ প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে পাম ল্যাবস নামে একটি প্রতিষ্ঠান। আর কবুতরগুলোর সার্বিক নিরাপত্তার বিষয়ে একটি দল কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

বায়ু দূষণ নির্ণয়ে কবুতর

আপডেট টাইম : ০২:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬