ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

শেয়ারবাজারে সূচকের পতন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০১৬
  • ৬৪৬ বার

দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। ডিএসইতে সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও।

ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বুধবার ডিএসইতে আগের দিনের তুলনায় ৬৪ কোটি টাকা কম লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪৩৫ কোটি টাকার শেয়ার।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৯ পয়েন্ট কমে চার হাজার ৪৪৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৯৩ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- সামিট পাওয়ার লিমিটেড, এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, লংকাবাংলা ফিন্যান্স, আমান ফিড, ওরিয়ন ইনফিউশন, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, অলিম্পিক এক্সেসরিজ, শাহজিাবাজার পাওয়ার কোম্পানি এবং ওরিয়ন ফার্মা।

এদিকে আজ বুধবার সিএসইর সার্বিক সূচক ১৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১১৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

শেয়ারবাজারে সূচকের পতন

আপডেট টাইম : ০৯:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০১৬