ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দেশের ১৫ জেলার নিম্নাঞ্চল বন্যা-প্লাবিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের প্রধান দু’টি নদী যমুনা ও পদ্মার পানি বৃদ্ধির  প্রবণতা অব্যাহত থাকায় নতুন করে আরো ৪ জেলার নিম্নাঞ্চল বন্যা-প্লাবিত হয়েছে। বন্যা কবলিত নতুন চারটি জেলার মধ্যে রয়েছে, নীলফামারী, লালমনিরহাট, মুন্সিগঞ্জ ও গাজীপুর।

এ নিয়ে মোট ১৫ জেলার নদী-সংলগ্ন বিভিন্ন উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল বন্যার পানিতে ডুবে গেছে। অসময়ে বন্যার কারণে রোপা-আমন চাষিরা বিপাকে পড়েছে।

জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন ও বাংলাদেশ পানি  উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিন থেকে এ কথা জানা গেছে।

শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বুলেটিনে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা বেসিনের প্রধান নদী যমুনার পানি-সমতলে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে গঙ্গা-পদ্মা বেসিনের অন্যতম প্রধান নদী পদ্মার-পানি সমতলে বাড়বে।

দেশের প্রধান দু’টি নদীর পানি বৃদ্ধির এই প্রবণতা আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। তবে, ব্রহ্মপুত্র নদের পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল রয়েছে।

আর, আপার মেঘনা অববাহিকায় প্রবাহিত নদ-নদীর পানি হ্রাস পেতে শুরু করেছে এবং পরবর্তী ২৪ ঘণ্টায় পানি কমার প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

প্লাবিত জেলাগুলোর মধ্যে রয়েছে- কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ও গাজীপুর।

এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বন্যা-কবলিত ১২টি জেলার জন্য মোট ১৩ হাজার শুকনো খাবারের প্যাকেট/বস্তা এসব জেলার জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ করে স্বল্প-সময়ে ছাড় দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওয়েব-সাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী কুড়িগ্রাম ও গাইবান্ধার জেলা প্রশাসকদের অনুকূলে দেড় হাজার করে ৩ হাজার প্যাকেট এবং জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ও মাদারীপুর জেলা প্রশাসকদের প্রত্যেকের অনুকূলে ১ হাজার করে মোট ১০ হাজার প্যাকেট শুকনো খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দেশের ১৫ জেলার নিম্নাঞ্চল বন্যা-প্লাবিত

আপডেট টাইম : ১২:০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১