ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

জার্মানির জাতীয় নির্বাচন: লড়ছেন বাংলাদেশি শাহাবুদ্দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ আসছে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জার্মানির জাতীয় নির্বাচন। আর জার্মানির এবারের জাতীয় নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে নির্বাচন করছেন শাহাবুদ্দিন মিয়া।

তিনি দেশটির সোয়েস্ট জেলার নির্বাচনী আসন নাম্বর-১৪৬ থেকে গ্রিন পার্টির হয়ে নির্বাচন করছেন। বর্তমানে তিনি জার্মানির নর্দরাইন ভেস্টফালেন রাজ্যের সোয়েস্ট জেলা পরিষদের সদস্য। শাহাবুদ্দিন মিয়া প্রায় দীর্ঘ দুই দশক জার্মানির পরিবেশবাদী রাজনৈতিক দল গ্রিন পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

২০১৭ সালে অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনেও গ্রিন পার্টি থেকে জাতীয় সংসদ (বুন্দেসটাগ) নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

শাহাবুদ্দিন মিয়া জার্মান সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা প্রথম বাংলাদেশি।

জার্মানিতে পরিবেশবাদী রাজনৈতিক দল গ্রিন পার্টির সমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এবার জয়ের ব্যাপারে আশাবাদী প্রবাসী বাংলাদেশি শাহাবুদ্দিন মিয়া। নির্বাচিত হলে শাহাবুদ্দিন মিয়াই হবেন জার্মান পার্লামেন্টে প্রথম বাংলাদেশি সদস্য।

শাহাবুদ্দিন মিয়ার জন্ম ১৯৫৬ সালে বাংলাদেশের মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে। ঢাকার তিতুমীর কলেজ থেকে অনার্স শেষ করে ১৯৭৯ সালে জার্মান পাড়ি জমান তিনি। দেশটির ডর্টমুন্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষে কর্মজীবন শুরু করেন শাহাবুদ্দিন।

জার্মানির জাতীয় নির্বাচনে একজন ভোটারকে ২টি করে ভোট দিতে হয়। একটি সরাসরি তার এলাকার সদস্য প্রার্থীকে এবং অন্যটি যে কোনো একটি রাজনৈতিক দলকে।

জার্মানির ফেডারেল পার্লামেন্টের (বুন্দেস্টাগ) ৫৯৮টি আসনের অর্ধেক অর্থাৎ ২৯৯টি আসনের সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং বাকি অর্ধেক সদস্য নির্বাচিত হবেন সারাদেশে দলের প্রাপ্ত ভোটের শতকরা হিসেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মানির জাতীয় নির্বাচন: লড়ছেন বাংলাদেশি শাহাবুদ্দিন

আপডেট টাইম : ১১:১৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১