ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বাবা-মেয়ে থেকে স্বামী-স্ত্রী হলাম, একটু লজ্জাও করছিল: ঋত্বিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ বউ কথা কও’ ধারাবাহিকে বাবা-মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সম্রাট মুখোপাধ্যায় এবং ঋত্বিকা সেন। সম্রাট যে চরিত্রে অভিনয় করতেন তার নাম ছিল সাগর সেন। তাঁর মেয়ে মিলির চরিত্রে নজর কেড়েছিলেন বছর নয়ের ঋত্বিকা সেন। ১২ বছর পরে পর্দায় ফিরলেন তাঁরা। একটি গানের ভিডিওতে স্বামী-স্ত্রীর চরিত্রে।

দিন কয়েক আগে ‘সাগর’ নিজেই ফেসবুকে জানিয়েছিলেন ঋত্বিকার সঙ্গে জুটি বাঁধার কথা। তাঁর সঙ্গে একাধিক ছবি দিয়ে লিখেছিলেন, ‘ঋত্বিকার সঙ্গে স্বামী-স্ত্রীর অভিনয় করতে পেরে খুব ভাল লেগেছে। আবার বেশ মজাও লেগেছে।’ কিন্তু সম্রাটের ‘মেয়ে’ থেকে ‘স্ত্রী’ হওয়ার অভিজ্ঞতা কেমন ঋত্বিকার? কতটাই বা বদলাল সমীকরণ?

আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে ঋত্বিকা বললেন, ‘প্রস্তাবটা পেয়ে প্রথমে চমকে গিয়েছিলাম। আমার মনে হয় মানুষ এখনও সাগর সেন এবং মিলিকে একই ভাবে মনে রেখেছেন। কিন্তু অভিনেতাদের কাজই নানা চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া।’ তবে এমন অভিজ্ঞতা আগেও হয়েছে ঋত্বিকার। একটু থেমে বছরের হিসেব করে তিনি বললেন, “২০০৭ সালে ‘বর আসবে এখুনি’ ছবিতে যিশুদার সঙ্গে অভিনয় করেছিলাম। তখন আমার ৭ বছর বয়স। আবার ‘আরশিনগর’-এ সেই যিশুদার সঙ্গেই প্রেম করেছি।” কথা শেষ না হতেই হেসে উঠলেন ‘মিলি’।

১২ বছর আগের স্মৃতি এখনও স্পষ্ট ঋত্বিকার মনে। ফলে যাঁকে বাবা ডাকতে হত, তাঁর সঙ্গেই আবার ঘনিষ্ঠ দৃশ্য করতে খানিক ইতস্তত বোধ করছিলেন। “রোম্যান্টিক দৃশ্যে মনে হত সম্রাটদা আমার অভিব্যক্তি দেখে কী ভাবছে! মনে হচ্ছিল সামনে বাবা দাঁড়িয়ে আছে। বেশ লজ্জাই লাগছিল। সেটা বারবার সম্রাটদাকে বলছিলাম”, সম্রাটের সঙ্গে নতুন রসায়ন বর্ণনা করতে গিয়ে বললেন ঋত্বিকা।

পর্দায় অল্প বয়সি নায়িকার সঙ্গে মধ্য বয়সি নায়কের প্রেমের গল্প যুগ যুগ ধরে দেখিয়ে আসছে টলিউড এবং বলিউড। তবে পর্দায় তাঁদের বাবা-মেয়ে থেকে স্বামী-স্ত্রীর উত্তরণ ভাল ভাবে নেননি অনেকেই। নেটমাধ্যমে শুভেচ্ছা বার্তার পাশাপাশি ধেয়ে এসেছে কটাক্ষ। ঋত্বিকা যদিও মনে করেন, পেশাদার অভিনেত্রী হিসেবে এ ধরনের ছুৎমার্গ রাখলে কাজ করা সম্ভব নয়। তাঁর কথায়, “বয়সে বড় নায়কের সঙ্গে জুটি বাঁধলেও তাঁদের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে। সম্রাটদা আগে বলত, ‘একদিন তুই আমার নায়িকা হবি’। ভাবতে পারিনি সেটাই সত্যি হয়ে যাবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাবা-মেয়ে থেকে স্বামী-স্ত্রী হলাম, একটু লজ্জাও করছিল: ঋত্বিকা

আপডেট টাইম : ০৪:১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১