ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জামাইশূন্য এখন ঘরজামাইপাড়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬
  • ৫৪৩ বার

জামাইশূন্য এখন ঘরজামাইপাড়া। আগে জামাইদের আনাগোনায় মুখরিত ছিল জামাইপাড়া। এখন আর একজনকেও চোখে পড়ে না। নিজেদের মধ্যে বিবাদের কারণেই ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ঘরজামাইপাড়া এখন জনশূন্য হয়ে পড়েছে।

অথচ ছয় মাস আগেও এখানে বসবাস করতো মানুষ। এখন শুধু ঘরবাড়ির চিহ্ন ছাড়া আর কিছুই

নেই।

স্থানীয়রা জানান, গান্না ইউনিয়নের চণ্ডিপুর-জিয়ানগর সড়কের লক্ষ্মীপুর গ্রামের বালির মাঠে বছরখানেক আগে ৮টি পরিবার বসবাস শুরু করে। বসবাসরত পরিবারগুলো সবাই এলাকার ঘরজামাই ছিল। অনেকে আবার এ পাড়ার নাম নতুন পাড়া বলে জানতো। তবে স্থানীয়রা ঘরজামাইপাড়া বলেই ডাকত।

এখানে বসবাস করতেন ঘরজামাই তাহাজ উদ্দিন, আলমগীর হোসেন, সিরাজ উদ্দিন, আমির হোসেন, দিদার আলী, তছিম মিয়া, গিরাজ ওরফে দিরাজ, মসলেম মিয়াসহ অনেকে। বর্তমানে কেউ বসবাস করেন না।

এ ব্যাপারে স্থানীয় বেতাই পুলিশ ক্যাম্প ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, মাসখানেক হলো এখানকার দায়িত্ব গ্রহণ করেছি। এ বিষয়ে আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ-খরব নিয়ে দেখা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

জামাইশূন্য এখন ঘরজামাইপাড়া

আপডেট টাইম : ১০:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬