ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

অবশেষে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
  • ৪৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকায় পাসপোর্ট অধিদপ্তরের মেশিন রিডেবল পাসপোর্ট সার্ভারের কারিগরি সমস্যার কারণে পাসপোর্ট ছাপানোর যে জটিলতা দেখা দিয়েছিল সে সমস্যার অবসানের পর ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাস থেকে প্রক্রিয়া করা ১ হাজার ৩শ ৬৪টি আবেদনের বিপরীতে এরই মধ্যেই ১ হাজার ১শ ০১টি পাসপোর্ট ছাপানো হয়েছে। প্রস্তুত করা এসব পাসপোর্ট অবিলম্বে ফেডএক্সের মাধ্যমে দূতাবাসে পৌঁছাবে বলে ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাস প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, জুন মাসের ২১ তারিখ থেকে আগস্ট মাসের ১২ তারিখের মধ্যবর্তী সময়ে এসব আবেদন ঢাকাস্থ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো হয়। বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান ফেরদৌসী শাহরিয়ার যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট প্রদানে সৃষ্ট জটিলতার সমাধানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের একান্তিক প্রচেষ্টার প্রশংসা জানিয়েছেন।

উল্লেখ্য, সরকার প্রচলিত মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে আবেদনকারীদের উন্নততর ই-পাসপোর্ট প্রদানের দিকে অগ্রসর হচ্ছে। এর অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল শীঘ্রই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক ও লস এঞ্জেলেসে অবস্থিত কনসুলেট জেনারেলদ্বয় পরিদর্শন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসান

আপডেট টাইম : ১০:৪৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১