ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মির্জা আব্বাসের জামিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০১৬
  • ৪৭৯ বার

প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে স্থায়ী জামিন দিয়েছে হাইকোট। এতে করে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

আজ বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোট বেঞ্চ রুলের নিষ্পত্তি করে এ আদেশ দেন।

মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এ বিষয়ে অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন সাংবাদিকদের বলেন, ’প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় আজ হাইকোর্ট জামিন দিয়েছেন। তার বিরুদ্ধে দুদুকের এ মামলাসহ তিনটি মামলা ছিল। সকল মামলায় তার জামিন মঞ্জুর হওয়ায় তার কারামুক্তিতে বাধা নেই’।

তিনি বলেন, ‘এ মামলার এফআইআরে মির্জা আব্বাসের নাম ছিল না। কিন্তু পরবর্তীতে তদন্ত রিপোর্টে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।’

এর আগে একই মামলায় হাইকোর্ট মির্জা আব্বাসকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। সে রুলের নিষ্পত্তি করে আজ মির্জা আব্বাসকে জামিন দেওয়া হলো। বর্তমানে বিএনপির এ নেতা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মামলার বিবরণে জানাযায়, বিএনপি জোট সরকারের আমলে মির্জা আব্বাস মন্ত্রী থাকা অবস্থায় প্লট বরাদ্দের বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলা করে দুদক। মির্জা আব্বাস মন্ত্রী থাকা অবস্থায় সাংবাদিকদের মাঝে যেসব প্লট বরাদ্দ দিয়েছেন তাতে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯ শত টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা করে দুদক। সে মামলায় জামিন চাইতে গিয়ে গত ৬ জানুয়ারি বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন আব্বাস। শুনানি করে বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে গত ৭ ফেব্রুয়ারী জামিন আবেদন করেন মির্জা আব্বাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মির্জা আব্বাসের জামিন

আপডেট টাইম : ০৯:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০১৬