ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

বাংলাদেশকে ১৫ লাখ মাস্ক ও ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দিচ্ছে সিঙ্গাপুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বৈশ্বিক করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে প্রথম ধাপে ৫০টি স্বতন্ত্র উচ্চক্ষমতাসম্পন্ন অক্সিজেন কনসেনট্রেটর এবং ১৫ লাখ সার্জিক্যাল মাস্ক দিয়ে পাশে দাঁড়িয়েছে সিঙ্গাপুর।

বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর এ ব্যাপারে বিগত কয়েক মাস যাবত সিঙ্গাপুর সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তা এবং অন্যান্য বেসরকারি দাতব্য সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে। কয়েক দফা আলোচনার পর সিঙ্গাপুর রেডক্রস সোসাইটি বাংলাদেশকে অক্সিজেন কনসেনট্রেটরসহ জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছে।

সোমবার বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে একটি প্রতীকী আয়োজনের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের ভার্চুয়াল উপস্থিতিতে প্রথম ধাপের চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠিত হয়। এসব চিকিৎসা সামগ্রী খুব শীঘ্রই ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হবে। সিঙ্গাপুর রেডক্রস সোসাইটি পরবর্তী কয়েকটি ধাপে দ্রুত জরুরি চিকিৎসা সামগ্রী প্রেরণ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে ১৫ লাখ মাস্ক ও ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দিচ্ছে সিঙ্গাপুর

আপডেট টাইম : ১১:৩৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১